"পিতৃ বন্দনা " ১৪-১২-২০১৭
প্রবীর কুমার চৌধুরী

মনে পরে সাজান থরে থরে -
তোমার স্মৃতির ডালি গহন অন্তরে ,
শুভ জন্মক্ষণে, হাসিমুখে হয়তো দিয়েছিলে চুম্বন ।
কত ত্যাগ , তিতিক্ষা , সুদিনের অপেক্ষা ,
কত প্রলোভন জয় করে শততার অবলম্বন -
আমায় দিয়েছিলে মানবিকতার শিক্ষা ।
তুমিই শিখিয়ে ছিলে কাকে বলে ভালোবাসা-
তোমার হাতধরেই খুঁজেছিলাম স্বপ্নের নব আশা ,
প্রতিক্ষণে শান্ত মনে জেনেছি ত্যাগের মর্ম -
আজ আমি সুখী জেনেছি জীবনের ধর্ম ।

আমার সবকিছু একদিকে অন্যদিকে শুধু  তুমি -
ধূসর পৃথিবীর মৌনতা ভেঙ্গে  শুধু তোমারি গান শুনি ।
এখন আকাশে তমসার ছায়া  ,
কোথায় অভয়া , শুধু মায়াহীনের কায়া ,
এখন সময় আর্তনাদের ভূদরে ।
শুধু তোমার আলোয় সাজানো সুন্দরে -
পুলকে পুলকে নিশিদিন ভেসে যাই ,
বন্ধনহারা সৃষ্টি সুন্দরে দুচোখ ভরে পাই ।

তোমার দেখানো পথেই তো আমার পথচলা ,
আলোর ঝরনাধারায় দাঁড়িয়ে কথাবলা ,
সদাই যেন করে আহ্বান তোমার দূরদৃষ্টি -
সাজায়ে রেখেছ এ ধরাতলে নব নব সৃষ্টি ।

তোমার আলোয় যা কিছু দেখি, সাজানো সুন্দরে ।
আমি দিবানিশি ঘুরে বেড়াই সৃষ্টির বন্দরে ।
আমি গাই তোমার জয়গান -
কেমনে ভুলিবো  তোমার আহ্বান ?
তোমার তরীই বাই দিক দিগন্তে -
যত অসহায়', আর্ত্মের   হাতধরি  নিশ্চিন্তে ,
এ ধরণীর সবাকারে নেব ,
মনের হরষে  প্রেম ভরে দেব -
দ্বিধাহরে নির্মল করো  যারা আছে অপাংতেয় ।

তুমি পিতা , তুমি জন্মদাতা , তুমিই পরম  গুরু ,
প্রতিটি প্রভাত তোমার আশীষে আমার পথ  চলা শুরু ।
ফের যদি ফিরে আসি , আসি যেন তব  পদতলে-
পিতৃপরিচয়ে গর্বিত করো এ ধরাতলে ,
বন্দিব  তোমারি চরণ , ভরিব অশ্রুজলে -
তোমারি স্মরিয়া  চলিতে চাই এ ভূমন্ডলে ।

Comments

Popular posts from this blog