"  আমার ছায়া " ১৭-১২-২০১৭
প্রবীর কুমার  চৌধুরী

ছায়াটুকু থাকবে পরে আমার সকল কাজে
থাকবো নাক আর কখনো সকাল কিংবা সাঁজে ।
অবসরে , ক্লান্ত বেলায় তোমরা প্রিয় খুঁজবে -
ভালোবাসার আসল মানে সেদিন শুধু বুঝবে ।

আমার ছাযা শুধুই থাকে আমার সাথে সাথে ,
আমার সাথেই বিনাশ তার একই বিছানাতে-
কত ঝড় , কতোই দুঃখ , তবু নিত্য আমার সঙ্গী,
এমন ব্ন্ধু  মিলবে নাগো এমন একাঙ্গী।

সূযোদয়ে সামনে থাকে, দুপুরবেলা নিচে -
বিকেল হলেই ভালোবাসা লুকায়দেহে নিজে ,
এমন ব্ন্ধু  কোথায় পাব কায়ার সাথে ছায়া -
আজন্মকাল বিশ্বাসী ভাই , এতই তার মায়া।

Comments

Popular posts from this blog