"আধুনিক সভ্যতা "২১-১১-২০১৭
প্রবীর কুমার চৌধুরী

এখন মনগুলো সব বিষিয়ে গেছে ,
সবাই সবাইকে ভাবছি প্রতিদন্দী ,
আকাশের চাঁদ লাফিয়ে লাফিয়ে বেড়ায়  ।
আমার বুকের পাঁজরে পাঁজরে শুরু হয় যন্ত্রণা -
চাঁদ হাসে তাচ্ছিল্যে,
আমি  কি আর নেই আমিতে ?

শহরের রাজপথ দিশাহীন ,ছন্নছাড়া ,
যে যখন পারছে চড়ে বসছে অপরের মাথায়
পাগলা কুকুর ছুটছে আপন খেয়ালে ।
নৈব্যক্তীক শুধু কানামাছি খেলা -
শতাব্দীর পর শতাব্দী .....,
চাঁদ লাফিয়ে লাফিয়ে উঠছে -
মাথায় ,সুউচ্চ অট্টালিকা কখনো  মনুমেন্ট।
রক্ষক এখন ভক্ষক আয়েশে আরামে ।

শিশু ভোলানো গল্পের ঝুলি আমার মাথায়
পেটের খিদে পেটে চেপে হাসপাতাল যাই ,
মৃত্যুর সাথে পাঞ্জা লরি ,একা একা ।
মা ,বোন আর মা ,বোন নেই ,
দাড়িপাল্লায় মেপে মেপে দাম ওঠে -
টুকরো টুকরো জ্যোৎ্স্না ভেঙ্গে -
চাঁদের সৌন্দর্যে ঘেঁটে ঘেঁটে -
উত্তেজনা মেটায় শরীর চক্রের রসায়নে ।

আমার পাঁজরের সিঁড়িবেয়ে -
পায়ে পায়ে উঠে আসে বন্ধুত্বের ভালোবাসা ,
সাধের স্বপ্নরা ঘুমায় শ্মশানের চিতায় ,
রক্তচক্ষু শকুনেরা আগেই পৌঁছে গেছে সেখানে ।
আমার রক্তে তুলি ডুবিয়ে ছবি হয় ক্যানভাসে,
 মুগ্ধ দর্শকে ভরে যায় আর্ট গ্যালারি,
নাম ,যশের প্লাবনে উড়ছে আধুনিক  সভ্যতা ......।

Comments

Popular posts from this blog