" একটি প্রার্থনা  " ( ০৩-০৩-২০১৮ )
প্রবীর কুমার চৌধুরী

পৃথিবীটা আজ বড় অশান্ত,
বিভীষিকার ধুলি-কাদায় ক্লান্ত ।
উঠেছে অশান্ত ঝড়,
ভেঙ্গেছে কত শত সুখের ঘর ।

এসো গাই সাম্যের গান ,
মানবতার হোক উত্থান ,
সমস্থ নিস্পাপ শিশু হাসুক ,
ধরনী ফুলে ফলে শান্তিতে ভাসুক।

জেগে উঠুক নব যৌবন ,
শেষ হোক হিংসার প্লাবন।
বিকশিত হোক্ সুপ্ত প্রতিভা -
ভুবন ভরাক শান্তির কবিতা ।

ছোট ছোট আশা জাগুক আবার-
দীর্ণ কুঠিরে,  প্রদীপ জ্বলুক সবার,
মাছি না পরে কারু ভাতে।
এস তার জন্যে কাজ করি দিনে রাতে।
মায়ের কোলে ঘুমাক শিশু নীরবে,নিশ্চিন্তে।

পৃথিবী ভুলুক শোক -
দূর হোক  যত রোগ-ভোগ ,
অজ্ঞানতা দুরকরি ,আহা বলিহারি -
এখনও জাতের নামে কি করে বজ্জাতি করি ?

ভেবেছো কি শুধুই দুদিনের জীবন -
বৃথাই কেটে যাবে এ সুখের  বেলা ?
চল না মোছাই অসহায়ের  যত রোদন-
ভাই বলে বুকে ধরি, যারা  সোয়েছে অবহেলা ।

যত লাঙ্গল আর কাস্তে -
জং ধরে পড়ে আছে ঘরের কোনে ,
এস ,বাদাবন পরিস্কার করি ,কাস্তে হাতে-
চষি ক্ষেত, স্বপ্ন দেখি জীবনের  গানে।

ওই দেখো মুক্তির সূর্য দিয়েছে উকি,
বসন্তের কোকিল এনেছে নতুন ভোর,
দোর খোল, মুখ তোল , নিতে হবে ঝুকি-
আগামি সকালে হাটবে শিশু, চাইবে বাহুডোর ।

Comments

Popular posts from this blog