(৪৭ তম বিজয় দিবসে সবাইকে জানাই আমার  আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা  )

"স্বাধীনতার বিজয় উৎসব " ১৬-১২-২০১৭
প্রবীর কুমার চৌধুরী

স্বাধীনতা  তুমি মায়ের চোখের আকুল চাউনি ,
স্বাধীনতা তুমি মাথা রাখার নিশ্চিন্ত ছাউনি ।
স্বাধীনতা তুমি বাঁচতে চাওযার মধুর আশা-
স্বাধীনতা তুমি মায়ের  বুকের অমূল্য ভালোবাসা ।

স্বাধীনতা তুমি প্রিয়ার বুকের গোপন স্বপ্ন ,
স্বাধীনতা  তুমি অত্যাচারের বিদ্রোহে মগ্ন ।
স্বাধীনতা তুমি দেশমাতার বুকের গভীর  বঞ্চনা -
স্বাধীনতা তুমি অন্যায় আঘাতের প্রতিশোধস্পৃহার গোপন যন্ত্রনা ।

নটি মাসের দীর্ঘ সংগ্রামের আজ পুণ্য দিন -
তিরিশ লক্ষ্য প্রানের বিনিময়ে পাওয়া আলাদিন ।
অত্যাচারের করুন ইতিহাস প্রতিটি চোখের পাতায়-
হতাশার শেষ , স্বাধীন দেশ , কত অশ্রু লেখায় ।

একাত্তরের গণহত্যা আজও বিশ্বের চর্চা -
পাঁচ লক্ষ্য অসহায় মা বোন হল ধর্ষিতা ,
রাজাকার ,আল বদর , আল শামস্ পাক হানাদার -
বেইমান, বিশ্বাসঘাতকের ষড়যন্ত্রে বাংলা হল ছারখার।

ষোলই ডিসেম্বর , উনিশশো একাত্তর -
শয়তান পাকবাহিনী পেল যোগ্য  উত্তর ,
বাঙ্গালীর মুক্তিযূদ্ধ আর বঙ্গবন্ধুর নেতৃত্ব  -
বাংলাদেশের জন্ম হল , জাতীয়তাবাদে উদ্বুদ্ধ ।

ধরণীর মাঝে নতুন সাজে জেগেছে নতুন আশা -
আ মরি কি জাদু আমার মুখের  বাংলা ভাষা ,
সবুজের মাঝে জেগে আছে লাল সূর্য -
নব প্রভাতের জেগেছে ঘরে বীরের রণতূর্য ।

আলোচনার টেবিলে আসা নয় এ মহান স্বাধীনতা -
রক্তনদীর তরীবেয়ে মুক্তিযূদ্ধে নিহত শতশত নেতা ,
বিজয় দিবসে আজ সেই মহানে করি স্মরণ -
তোমাদের পথেই সকল ধর্ম,বর্ণ,জাতিকে করব সম্মান,  বরণ ।

শহীদের স্বপ্ন গণতন্ত্র আর সাম্যের অধিকার -
একতা আসুক,সুখেতে ভাসুক,হোক অন্যায়ের প্রতিকার ,
দূরহোক বস্তি, আসুক স্বস্তি , মিটুক ক্ষুধা , অপুষ্টি সবাকার,
এটাই হোক বিজয় দিবস , হোক দৃঢ় অঙ্গীকার।

বাংলা দেশের মুক্তিযূদ্ধ স্বাধীনতার আজ আস্বাদ -
এস সবে মিলে হাত ধরে করি বিজয় উৎসব ।
কবি গুরুর লেখা অমর গানে  ফিরে আসি -
জাতীয় সঙ্গীত "আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি "।

(যূদ্ধ  বানানটি ইচ্ছাকৃত নয় বানানটি বারে বারে  আসছে এ জন্যে ক্ষমা করবেন )

সংরক্ষিত /১৫-১২-২০১৭

Comments

Popular posts from this blog