মানবতার হোক উত্থান ০৭-০৩-২০১৮
প্রবীর কুমার চৌধুরী
আজ এক ভয়ংকর দিনের মুখোমুখি ,
ধ্বংসের দামামা শুনে কেউ হতবাক, কেউ সুখী।
ভেঙেচুরে কেউ চায় অস্তিত্বের লোপাট -
কেউ মহাপ্রস্থানের খুলে দেয় অন্তিম কপাট।
অন্ধকারের সিঁড়ি বেয়ে নেবে আসে দম্ভ,
মানবিকতার গলাটিপে উল্লসিত শুম্ভ,নিশুম্ভ।
কালো হাত পুড়িয়ে ছবি গুড়ায় মূর্তি,
জানেনা তবু থামবে না সংগ্রাম,মেহনতি অগুনতি।
কালো রাত্রি ভেদ করে উঠবে তেজদীপ্ত সূর্য,
আগামীর সন্তান ঘুমভেঙে বাজাবে রণতুর্য ।
শান্তিকামীর নীরব অশ্রুজল, হবে নাক ব্যর্থ-
মুক্তির বার্তাঘোষিত হবেই এযে মহাবিপ্লব তীর্থ।

Comments
Post a Comment