খাওয়ার মজা ১৬-০৩-২০১৮
প্রবীর কুমার চৌধুরী
প্রিয় খাবার যতই থাকুক লোভে খেও না,
হজম শক্তি সীমাবদ্ধ এটা ভুলনা ।
মন যে আমার চায় শুধুই পোলাও,কোপ্তা,বিরিয়ানি-
একবার খেলে তিনদিন শয্যা সেটাও কিন্তু জানি।
তেতো ভাল মিঠা নয় মধুমেয় হাসে ,
নিরামিশ আহার রোগহীন সুস্বাস্থ আসে।
ধূমপানে মজা আছে দিই সুখটান-
ল্যাংক্যান্সারের প্রবণতা অকালে যায় প্রাণ ।
পথেঘাটে কারণ খেয়ে হয়ে যান বাদশা -
বেসামাল অনেক ভদ্র দেখান কত তামাশা।
প্রেমে আছে রঙ্গীন স্বপ্ন কিন্তু যদি ধোঁকা খান-
ভগ্ন হৃদয়, ব্যর্থতার গ্লানি,জীবন খানখান।
ভোট এলে কথা খাও,প্রতিশ্রুতি পেটভরে ,
তারপর ধোঁকা খাও কাঁদ বসে অনাহারে।
অফিসেতেও সুখ নাই লেগেই আছে খাওয়া খাই-
ঘরে ফিরেও মুখ খাই কোথাও যে সুখ নাই।
জীবনের চলার পথে শুধুই খেলাম ঠোক্কর-
আগে ভাই বুঝিনি,কেউতো বলেনি এত আছে চক্কর।
বড়ই লোভনীয় খাদ্য উপরি এখন প্রধান,
আগে কাজ করাতে গেলেই ঘুষ কর প্রদান।
প্রিয়জনে প্রশ্রয়ে আবেগে মাথা খান-
আদরে বাদর সে জন করেন অনৈতিকতার আহবান।
শান্তি,শৃঙ্খলা দৌড় দিয়ে ওঠে চুলোয়
প্রশ্রয়দাতার মান সম্মান মেশে পথের ধুলোয়।
সব খাওয়াই ভাল ,বেশি নয়, বদহজম হবে,
বেশি খেয়ে লাভবান কে হয়েছে কবে?
কম খাও ,বারে বারে কিন্তু নয় অনাহারে -
স্বাস্থ সম্মত এটাই বিধি,বিপদ আসে অনাচারে।

Comments
Post a Comment