রূপান্তর ২৪-০২-২০১৮
প্রবীর কুমার চৌধুরী
তোমাকে অনুভব করি
নষ্ট মানুষের মধ্যে ,
তোমার হাসি কেড়ে খায়
যত দুর্বিনীত নরপশু।
তোমাকে ছিঁড়ে ছিঁড়ে খায়
হিংস্র,কুৎসিত শকুনের দল।
একদিন তুমিই এদের সংরক্ষণ করতে চেয়েছিলে।
তোমাকে দেখতে চেয়েছি
বিধাতার পরম আশীর্বাদ রূপে,
তোমাকেই পেতে চেয়েছি কখনো-
মাতৃরূপে,কখনো স্ত্রী,আবার কখনো কন্যা।
তোমার মাঝেই পেয়েছি প্রেম,স্নেহ,প্রাণভরা শান্তি
তোমার আকর্ষনেই ঘরে ফেরা,বেঁচে থাকা।
তুমি এখন নষ্ট সমাজের দখলে
লোভের মোহে দেহে তোমার শত কলঙ্কের পরিধান,
বিজ্ঞাপনের উলঙ্গ আঙিনায় তোমার মুখচ্ছবি
প্রতিমুহূর্তে আমার স্বপ্ন ভেঙে দেয়।
গোপন অভিসারে নিজেকে হারাও ,হারাও সততার মাতৃত্বকে ।
প্রাচুর্যের আবেশে ভুলুণ্ঠিত তোমার আবরণ,
অবাক পৃথিবী মুক,স্তব্দ অসুস্থ বসন্তের আহবান।
এ কোন গ্রহ, বড় অচেনা, বড় দূরের
ভালোবাসার মুখোশ এঁটে শয়তানের আনাগোনা,
প্রতিটি রাত্রে জরায়ুতে পাপের প্রতিস্থাপন
তারপর একদিন কোল দখল করে অভিশাপ।
নির্মল সকাল হয় বিফল,বেদনাময় ধরণীতে
নগ্নতার পৃথিবীতে ক্যানসার ,এইডসের অবাধ অবগাহন।
নির্লজ্জ সঙ্গম খেলা করে প্রকাশ্যে ।
অসহায় বিধাতা,বিচারের বাণী ইতিহাসে।
অভিধান মগ্ন এখন মায়ের প্রতিশব্দে।
তুমি এখন মা নও, কন্যা নও, স্ত্রী হওয়ার অযোগ্য,
তুমি এখন হিতাহিত জ্ঞানশূন্য এক অভিশপ্ত বিষকন্য,
তুমি নষ্ট জগতের এক বীভৎস মূর্তির
ধ্বংসাত্মক গ্রহণ।

Comments
Post a Comment