" জীবনের জয়গান " ২৭-০২-১৮
প্রবীর কুমার চৌধুরী

ক্ষত-বিক্ষত মন-
ক্লান্ত এ জীবন ,
জং ধরা খাঁচায়  মুক্তি খুঁজি ।

রক্তে রাঙ্গানো রাজপথে -
পথ চলা নগ্নপদে ,
না পাওয়া দুঃখ নিয়ে দিন চলে যায় বুঝি ।

পৃথিবী সবারে চায়,
রেখো না বেঁধে আমায়,
মুক্ত কর চেতনার বাহুডোর ।

ওই শোন  ক্ষুধার আর্তনাদ -
কেন পাবে না ওরা  তৃপ্তির স্বাদ ?
ওদের ঘরে হাসি ফোটাবে না প্রতিটি ভোর?

ব্যাঙ্কের লকারে টাকায় ছ্যদলা পড়ে,
অপুষ্টি,অনাহারে এদেশের শিশুরা মরে,
অথচ নিত্যদিন টাকার মালিক পায় সেলাম।

আর কতদিন সইতে হবে দারিদ্যের বোঝা ?
লাঙ্গল,কাস্তে,বেলচারা করে যাবে কষ্টের রোজা ?
দিন-হীন্ বলে কি আজন্মের গোলাম ?

স্বাধীনতা চেয়েছিল সাম্য ,
কারা করল দেশটাকে ছিন্ন-ভিন্ন?
কারা লুটে পুটে  খেল গরীবের খাবার ?

এ দেশে সবার আছে অধিকার -
হেসে খেলে , সুখ শান্তিতে  বাঁচার ,
বিভেদের মালা ছিঁড়ে ,শান্তি ফিরুক সবার ।

দূর হোক যত অসাম্যের বেড়া-
শিক্ষার আলোয় আলোকিত হোক এ ধরা,
অধিকার বুঝে নিক বঞ্চিত প্রান।

আয়রে আয় হতভাগ্য শ্রমিক,মেহনতির দল,
নতুন করে গড়বো সমাজ সমস্বরে বল ,
আমরা বাঁচবো , আমরা গড়বো,গাইবো সুখের গান ।

Comments

Popular posts from this blog