"এখনও প্রতীক্ষায় "২৩-১১-২০১৭
প্রবীর কুমার চৌধুরী

তোমার দংস্ট্র। বিষিয়েছে প্রেম ,
বিষুবরেখা থেকে সূর্যের দক্ষিণে -
বাঁচার আকুল আর্তনাদে ভেসে যাই আমি ,
দণ্ডপাণি এসেছে ,হেসেছে অকালেই ।

তোষামোদি যত চাটুকার -
স্বার্থের অন্বেষণে ঘুরে মরে পথময় ,
ত্রিবেণী সঙ্গমে পুণ্য নেই আছে শুধু ত্রিপাপ।
ত্রিদিব বিষিয়েছে ত্রিদোষ অনুকার ।

আছে কি কোন ত্রিকালজ্ঞ -
বলেদেবে আগামী ভবিষ্যত ?
অক্ষমতার দেওয়ালে পিঠ ঠেকেছে ,
প্রতিবাদহীন প্রতিবন্ধি এখন আমরা ।

আজকের শিশুর মুখের  নিষ্পাপ হাসি -
ছড়িয়ে পড়ুক নির্মল আকাশের বুকে ,
কালকের প্রভাতে ছড়িয়ে পড়ুক -
বারি ধারায় বন্ধ্যা এ পৃথিবীর মুখে ।

সংরক্ষিত /২৩-১১-১৭

Comments

Popular posts from this blog