" এসো জ্যোতির্ময় , মঙ্গল করো "
প্রবীর কুমার চৌধুরী - ১০-০৩-২০১৮
ওগো মরমি হিয়ার দরদি প্রিয়া -
আঁখি খোল,পলাশ শিমুল দিয়াছে আঁকিয়া-
লালিমায় ভরা ভুবন । হৃদ্ মাঝারে দুয়ার খোল-
ফাগুন বেলায়, বসন্ত মেলায় বুঝিবা প্রেম এলো।
বনে বনে আজি রঙের আগুন ,
দোলের দোলায় মাতিছে ফাগু্ন,
বাতাসে ভাসিছে আজি বকুলের গন্ধ-
মনে মনে জাগিছে ঝিল্লী নূপুরের ছন্দ ।
জীর্নজরা মাতুক ধরা-
প্রেম জাগিছে হৃদয়ে পাগলপারা ,
বসন্তের পরশে মন মাতিয়াছে-
ভগ্ন হৃদয়ে নব উদ্দ্যম, যৌবন যেন সাজিয়াছে
ফাগের যত রঙ, মোছাক অন্তরের জং ,
শান্তি আসুক অঙ্গনে । বিকৃত যত ঢ়ং -
যবনিকা হউক এ জীবনে ,
এসো জ্যোতির্ময় , মঙ্গল করো , প্রনাম তব চরণে ।
প্রবীর কুমার চৌধুরী - ১০-০৩-২০১৮
ওগো মরমি হিয়ার দরদি প্রিয়া -
আঁখি খোল,পলাশ শিমুল দিয়াছে আঁকিয়া-
লালিমায় ভরা ভুবন । হৃদ্ মাঝারে দুয়ার খোল-
ফাগুন বেলায়, বসন্ত মেলায় বুঝিবা প্রেম এলো।
বনে বনে আজি রঙের আগুন ,
দোলের দোলায় মাতিছে ফাগু্ন,
বাতাসে ভাসিছে আজি বকুলের গন্ধ-
মনে মনে জাগিছে ঝিল্লী নূপুরের ছন্দ ।
জীর্নজরা মাতুক ধরা-
প্রেম জাগিছে হৃদয়ে পাগলপারা ,
বসন্তের পরশে মন মাতিয়াছে-
ভগ্ন হৃদয়ে নব উদ্দ্যম, যৌবন যেন সাজিয়াছে
ফাগের যত রঙ, মোছাক অন্তরের জং ,
শান্তি আসুক অঙ্গনে । বিকৃত যত ঢ়ং -
যবনিকা হউক এ জীবনে ,
এসো জ্যোতির্ময় , মঙ্গল করো , প্রনাম তব চরণে ।
Comments
Post a Comment