বেকারের জ্বালা
প্রবীর কুমার চৌধূরী ২৯-১২-২০১৭
কষ্ট করলে কেষ্ট মেলে প্রচলিত প্রবাদ ,
বাস্তবে মিলছে নাতো -
শুধু বিত্তশালী বাবা , কাকাই অবাধ ।
রাতের পর রাত জেগে চাকুরীর পরীক্ষা -
আর শিকে ছিঁড়বে কবে,আরকতঅপেক্ষা ?
বিয়ের ফুল শুকিয়ে গেল  সংসার এখন দূর্স্বপ্ন,
মা বাবার চোখে জল আমি এখনও অকর্ম ।
অর্থের খেলার মাঠে চাকুরীর লীগ চলে
চুল দাঁড়ি পেকে গেল অবহেলে অবহেলে ।
আর যদি ঘুম না ভাঙ্গে সুন্দর সকালে
সেই সুখ আছে কি বেকারের কপালে ?
"মাগো টাকা দে নয়তো দেখা দে "একি  ভাল্লাগে ?
শ্মশান মুখো দাঁড়িয়ে অাছি, বাঁচার কথা কে বলে?

Comments

Popular posts from this blog