" পরাধীন অন্তর " ২২-০২-২০১৮
প্রবীর কুমার চৌধুরী
মুক্তির ডানা মেলে -
উড়ে যেতে চায় মন ,
আমার শব্দটাই মুছে গেছে ,
দিশাহিন পথে ,রুক্ষতার একা শুন্য জীবন ।
কুৎসিত দুনিয়ার কালো ধোঁয়ায় -
ভরেছে ভুবন,শুদ্ধতা কিছু ফুসফুসে -
ভরে নিতে চাই বুক ভরে ,
কেন মৃত্যুরা ছুটে এসে পথ রোধ করে?
দেউলিয়া জীবনের হিসাব -
সারাদিন তাড়া করে ,
কবিতার খাতার ওলটায় না পাতা ,
দুঃস্বপ্নের রাত শুধু কেঁদে কেঁদে মরে ।
দুইচোখে মরুভূমি ,একা একা হেঁটে চলি নিষ্ফল,
ধুধু করে শুষ্ক প্রাণহীন প্রান্তর ,
স্বাধীনতা বারে বারে ফিরে এসে ধোঁকা খায়
ভেজালের দেশে, লোভেরা এসে বিদ্রূপে হাসে -
এখনও বন্দিশালায় পরাধীন অন্তর ।
প্রবীর কুমার চৌধুরী
মুক্তির ডানা মেলে -
উড়ে যেতে চায় মন ,
আমার শব্দটাই মুছে গেছে ,
দিশাহিন পথে ,রুক্ষতার একা শুন্য জীবন ।
কুৎসিত দুনিয়ার কালো ধোঁয়ায় -
ভরেছে ভুবন,শুদ্ধতা কিছু ফুসফুসে -
ভরে নিতে চাই বুক ভরে ,
কেন মৃত্যুরা ছুটে এসে পথ রোধ করে?
দেউলিয়া জীবনের হিসাব -
সারাদিন তাড়া করে ,
কবিতার খাতার ওলটায় না পাতা ,
দুঃস্বপ্নের রাত শুধু কেঁদে কেঁদে মরে ।
দুইচোখে মরুভূমি ,একা একা হেঁটে চলি নিষ্ফল,
ধুধু করে শুষ্ক প্রাণহীন প্রান্তর ,
স্বাধীনতা বারে বারে ফিরে এসে ধোঁকা খায়
ভেজালের দেশে, লোভেরা এসে বিদ্রূপে হাসে -
এখনও বন্দিশালায় পরাধীন অন্তর ।
Comments
Post a Comment