"শুধু  কামনা"21-12-2017
প্রবীর কুমার চৌধুরী

আমি ক্লান্ত , পথশ্রান্ত চিন্তামগ্ন প্রতিক্ষণে ক্ষণে ,
বিবেকের কষাঘাতে , পাপিষ্ঠের অভিঘাতে
পাপানলের পদার্পণে অভিশাপ দিই -
স্তব্দ হোক পাপাচার এ ভুবনে  ।

এখনো আছে সময় , আছে কিছু ভাল হৃদয় ,
মাঙ্গলিকের প্রদীপ জ্বালো , কিছু ভাল  আলো -
পথে রেখেছি , ভালোবেসেছি ,
দুহাতে সরিয়ে হিংসার জঞ্জাল ,
এখুনি মুক্ত করি  এস আগের সমস্ত  ভুলভাল ।
কালকের শিশু হাসুক , সুখে থাকুক ,
পৃথিবীকে তারা মুক্ত বাতাসে পবিত্র রাখুক ।

খড়্গ হাতে স্বর্গ হতে এস কর বিনাশ -
যারা কেড়ে খায় তোমার সন্তানের মুখের গ্রাস ।
" আনব বোমার নাই কোন দরকারই-
শুধু চাই খিদের পেটে ডাল, ভাত ,তরকারি "।

সংরক্ষিত /২১-১২-২০১৭

Comments

Popular posts from this blog