নারী দিবসে ০৮-০৩-২০১৮
প্রবীর কুমার চৌধুরী

আটই মার্চ নারীদিবস ,নারী তোমায় সালাম-
মা,কন্যা,স্ত্রীর সম্পর্কে আমরা ধন্য হলাম।
যখন জীবন অবসন্ন, চলি ক্লান্ত দুটি  পায়-
সকল আশা চিতায় জ্বলে ,জীবন নিঃসহায়,
তোমার পরশেই হৃদয়ে জাগে পুনস্বপ্ন -
তোমার প্রেমেতেই নবজন্ম,জীবন তোমাতেই লিন,মগ্ন।

যেন গাছে গাছে ডাকে কোকিল প্রেমের ঘোষণা,
মনের আকাশে লিখি চিঠি জাগে বাঁচার বাসনা।
তুমিই নারী সাজাও ভুবন ভোলাও যন্ত্রনা -
তুমিই নারী শোনাও আশার বাণী,জাগাও রঙিন কল্পনা।

তোমার মাঝেই মায়ের পরশ,অন্ধকারে আলো
প্রভাত হলেই তোমায় ঘিরে পুরুষ থাকে ভালো।
নারী হলো আসল শক্তি শুধু নয়কো কামিনী-
তাই তোমার স্থান সবার উপর কেউ তা ভাবিনি।

জন্মনিলাম যার উদরে সেই তো জননী
সারাজীবন ঘর সাজিয়ে দেয় যে ঘরণী।
মায়ের অভাব পূরণ করে আমার প্রিয় কন্যা-
ওরে নারীই জীবন ,নারীই ভুবন,নারীই অনন্যা।

Comments

Popular posts from this blog