"শীতের কথা জীবনের মাঝে'
( প্রথম পর্ব )

শীতের ভোরে চলার সুরু
আমার আছেন সহায় গুরু
ভোরের কুয়াশা শহর জুড়ে
মুক্ত শিশির ঘাসের উপরে ।

গ্রাম শহর মহানগর জীবিকার অন্বেষণে
দুহাতে কুয়াশা ঠেলে চলেছে একমনে
ক্ষুধার্থ জনজীবন ।
শূন্য রাজপথ ,আরামে আয়েশে নিদ্রামগ্ন বিত্ত্ব ,তারি মাঝে বাঁচার মহারণ।

ক্লান্তিহীন সংগ্রাম,কসূর্যমুখি হাসে
ছেঁড়া তমসুখ , বিত্তহীনতা আসেপাশে
বিরামহীন পথচলা দুচোখে স্বপ্ন -
জীবনেবাঁচতে হবে দুহাতে,কর্মেই মগ্ন।

শীতের ভোরে চলার শুরু
জীবনের পথ এবড়ো খেবরো সরু সরু
নেই সাহারা ,নেই অবকাশ,কম্পন থরথর
পেটের জ্বলায় ভুলেছি ভয়ডর
পেছনে এখনও অনেক অপেক্ষায় কথা বলে
সংসারের কজোড়া দৃষ্টির করুণ চোখ আমায় ভুলায় ছলে বলে ।

Comments

Popular posts from this blog