আর নয় ধূমপান ১২-০৩-২০১৮
প্রবীর কুমার চৌধুরী

আজকে বড় লাগছে ভালো করছো সুখে ধূমপান,
দুদিন পরেই বুঝবে মৃত্যুই করছো আহবান।
বুকে ক্ষত ,মর্মাহত আসবে কত অনুতাপ
বুঝবে সেদিন ধূমপান কি ভীষণ অভিশাপ।

মনের সুখে নিকোটিনের বিষ ভরছো দুই ফুসফুসে
ভাবছো বসে কি মজা জীবন যাবে আয়েশে।
সব জেনেও না জানার করছো অভিনয়
ক্যান্সার, হার্ডএট্যাক,যক্ষা নানা রোগের ভয়।
আরও আছে হার্ড ব্লক,ব্রঙ্কাইটিস,নিবীর্য করুন
সর্বদা দুর্বলতা,ধারনে অক্ষমতা ,অপঘাতে মরণ।

প্যাকেটেও বিধিবদ্ধ সতর্কীকরণ আছে-
কোম্পানি ভীষণ  চতুর কেউ দোষ দেয় পাছে।
নিজ ঘরে,পরিবেশেও দূষণ ছড়াও-
কোন অধিকারে পৃথিবীকে  বিষাক্ততায় ভরাও ?
তামাকের নেশায় কোন বাহবাই নেই, আছে অপচয়
তাই বলি সুস্থ থাকো ,নীরোগ থাক জীবনকে কর জয়
নিজে বেঁচে ঘর বাঁচাও কাটাও  নেশাহীন জীবন-
অকালে দিয়োনা বিসর্জন অনন্ত যৌবন।

Comments

Popular posts from this blog