"মিছিল হোক নির্ভয়ে " ০৩-০৩-১৮

এই বিশ্ব ডাক দিক জাগুক বিবেক
লক্ষ নিপীড়িত একতার মিছিল হোক আগুয়ান,
যত মেহনতি শ্রমিক -
তারাই তো ধার্মিক,
উদার আকাশে কর্তব্যের শ্লোগান তোলে।

কলে, কারখানায় যত শোষণের যন্ত্র -
বজ্র কঠিন হাতে করবো ধ্বংস,
আগামীর শিশু,শিখুক প্রতিবাদ
ভীরু জীবনের হোক অবসান।
এস বিধাতার মুখে ঝামা ঘষে -
এই থাক আমাদের আহবান ।

Comments

Popular posts from this blog