রঙের মেলায় ২৭-০২-২০১৮
প্রবীর কুমার চৌধুরী

ফাগের রং লাগুক মনে আসুক নতুন জীবন ,
বাসন্তিকার প্রেম রতনে ভরুক এ ভুবন।
এই বসন্তের  সন্ধ্যগুলো হৃদয়ে ভরে থাক,
স্বপ্নে দেখা দিনগুলো সব সবাই ফিরে পাক।

স্বপন যদি মধুর এতো, চলনা খুঁজে আনি
প্রিয়ার হাতে হাতটি দিলে হাসবে অভিমানী।
কৃষ্ণচূড়া,রাধাচূড়ার মাথায় হাসে শশী -
জ্যোৎস্না রাতে বাজবে  বাঁশি বলবো ভালোবাসি।

আজ রঙে রঙে মাতোয়ারা এ মন-
বসন্তের ডাকে আকাশ ছুঁতে চায় জীবন।
অন্তিহীন পথচলা,আবিরে রাঙিয়ে  তোমায়
পার্থক্য ঘুচে যাক, রুপান্তরিত হও তিলোত্তমায়।

সংরক্ষিত/২৭-০২-১৮

Comments

Popular posts from this blog