এসেছে বাক ও ধ্বনি ৩০-১২-২০১৭
প্রবীর কুমার চৌধুরী
সবার প্রতি রেখেছে সে আহবান ও আমন্ত্রণ
কি করে এরাই একে এত প্রাণভরা নিমন্ত্রণ ?
সৃষ্টির মাঝে, সাহিত্যের কাজে প্ৰেম ভরে-
সদাই শুনি তার অনুরণন,কে আছিস ওরে
আয় ছুটে আয় ,দেখে যা এসেছে "বাক ও ধ্বনি" -
হৃদয় মাঝে একি তোলপাড় এতো চোখের মণি ।
কে বলে তোর স্থান নেই ,হাত ধরবে সখা ,
মুছিয়ে দেবে আঁখিজল আর নয় তুই একা,
দুর্দম ঢেউ ভেঙে এবার শুরু তোর রাজসূয়-
দিবস রাতি মহা উল্লাস মাথায় রবে মহীরুহ।
ছন্দবাণীর মহারথে চড়ে এসেছে প্রিয় "বাক ও ধ্বনি '।
যেন নববসন্তে মেতেছে দিকে দিকে কবিতা রানী ।
চলবো মোরা একসাথে সাহিত্যের সরণি বেয়ে ,
ওই দেখো দিগন্তে দামাল কাব্যপ্রেমী আসছে ধেয়ে ।
মুছে যাক দলাদলী উচ্চ নিচ ভেদাভেদ
একতার মাঝে হোক বিলীন যত নির্বেদ ।
এখন আহবকাল-
জাগছে মহাকাল ,
শুনি শঙ্খধ্বনি, চাই অবাধ স্বাধীনতা ,
দূর হোক স্রষ্টার যত দীনতা আর হীনতা ।
প্রবীর কুমার চৌধুরী
সবার প্রতি রেখেছে সে আহবান ও আমন্ত্রণ
কি করে এরাই একে এত প্রাণভরা নিমন্ত্রণ ?
সৃষ্টির মাঝে, সাহিত্যের কাজে প্ৰেম ভরে-
সদাই শুনি তার অনুরণন,কে আছিস ওরে
আয় ছুটে আয় ,দেখে যা এসেছে "বাক ও ধ্বনি" -
হৃদয় মাঝে একি তোলপাড় এতো চোখের মণি ।
কে বলে তোর স্থান নেই ,হাত ধরবে সখা ,
মুছিয়ে দেবে আঁখিজল আর নয় তুই একা,
দুর্দম ঢেউ ভেঙে এবার শুরু তোর রাজসূয়-
দিবস রাতি মহা উল্লাস মাথায় রবে মহীরুহ।
ছন্দবাণীর মহারথে চড়ে এসেছে প্রিয় "বাক ও ধ্বনি '।
যেন নববসন্তে মেতেছে দিকে দিকে কবিতা রানী ।
চলবো মোরা একসাথে সাহিত্যের সরণি বেয়ে ,
ওই দেখো দিগন্তে দামাল কাব্যপ্রেমী আসছে ধেয়ে ।
মুছে যাক দলাদলী উচ্চ নিচ ভেদাভেদ
একতার মাঝে হোক বিলীন যত নির্বেদ ।
এখন আহবকাল-
জাগছে মহাকাল ,
শুনি শঙ্খধ্বনি, চাই অবাধ স্বাধীনতা ,
দূর হোক স্রষ্টার যত দীনতা আর হীনতা ।
Comments
Post a Comment