ভগবান নৃত্য দেখছেন ১৫-০৩-২০১৮
প্রবীর কুমার চৌধুরী।
রাজপথে শুধু যুক্তি আর তক্কোর লড়াই -
যেন তিপান্ন কাহন সমস্যার খুলবে জট।
সংবাদ পত্রে এগিয়ে চলার খতিয়ান কিন্তু -
দুর্বল বুকের খাঁচায় ভয়ের সমুদ্র ঢেউ তোলে।
এদিকে জ্ঞানের পাহাড়ে কেউ কেউ বসে-
নিতান্তই নিদান হাকে সমস্যার।
আর বোকা অবুঝ মন, সারাক্ষণ পথ খোঁজে পালাবার।
পরিবেশ দুষিত বাতাসে হাঁপর টানতে বাধা পায় কামার শালায় ,
লোভের দাঁত বিকশিত,অতৃপ্ত সময় মৃত্যুর দিন গোনে,
বঞ্চনা, ক্ষমতা আর প্রতারণার উদ্ধত্বে রসাতলে যায় ভুবন।
চিকিৎসাশাস্ত্রর চোখে জল,বিদ্রোহের গান গায়। আর-
মধ্যরাতের স্বপ্নে সুখ আর শান্তির বরাভয় দেখায় মৃত্যুশীতলতা।
অপুষ্টির বাজার সদ্যোজাতের ক্ষুধার্থ চিৎকার দূষণ ঘটায়।
পঞ্চাশ হাজারের মিছিল ক্লান্ত ,রক্তাক্ত পায়ে এগিয়ে চলে অধরা স্বপ্নকে বুকে আঁকড়ে।
আগামীর পৃথিবী নীরব,নিরুত্তর ।
একটা একটা প্রশ্ন জমা হয় প্রশ্নপত্রে
নিরুত্তর উত্তরপত্র সিলেবাস হয়নিতো শেষ।
এরি মাঝে কামনার দাঁত বিকশিত,
বিকৃত মন আর উদ্ধত সাহস মৈথুনরত-
দিকে দিকে , অসহায় নিষ্পাপ গর্ভকোষ কেঁদে মরে পৃথিবীজুড়েই।
এখন ঘুষের নেশায় মাতাল চিত্রগুপ্ত-
খাতা বন্ধ করে কলম খোঁজে রম্ভা,অপ্সরার বুকে। এখনি তো সময়-
থেমে যাওয়া মিছিল চলুক আবার পায়ে পায়ে,একটাই স্লোগান উঠুক আকাশে বাতাসে -
জীবনযুদ্ধে বাঁচতে চাই,সুখ নয় স্বস্তি চাই।
অভিযোগের ঝড় উঠুক স্বর্গের ইন্দ্রপ্রস্থে ,
কেউ আর নীরব থেকো না ভগবান সূরাযোগে নৃত্য দেখছেন।

Comments
Post a Comment