" রাতগুলো এসে ঘুম চায় " ১৯-০২-২০১৮
প্রবীর কুমার চৌধুরী
রাতগুলো একটু ঘুমাতে চায়-
নিরুদ্বেগ শান্ত মনে ,
জোনাকিরা হারিয়ে গেছে -
কখন কোন অন্তরালে ।
স্বপ্নরা দিশাহারা -
আতঙ্কে ভরা চলার পথ,
দিবস রজনী রক্তক্ষরন-
শান্তি কবরে শুয়ে আছে ?
ভ্রান্ত সময় ছুটে ছুটে এসে-
চুপি চুপি কথা বলে ,
দিকে দিকে কুৎসিত অভিনয়,
অবয়ব মুখোশে ঢ়াকা আছে ।
গর্ভের কোষগুলো-
লোভের কাছে পদানত ,
দিকে দিকে মার খেয়ে-
রক্ত নদিতে স্নান করে মানবতা ।
এখন বেদনায় ভরা বসন্ত
নির্লজ্জতার রমরমা ,
নগ্নতার জালে প্রান ধড়ফড় -
অন্ধকার কারাগারে মনুষ্যত্ব কাঁদে ।
পাপের সিঁড়ি ধরে উঠে আসে অবক্ষয় ,
নিভৃতে চলছে হিংসার সাথে রমণ ,
অবৈধ্যরা গভীর রাতের প্রহরী -
নায়-নীতির হয়েছে বিসর্জন ।
সততার মুখে লুপ্ত ভাষা -
ইতিহাসের পাতায় কালি,
বিবেক মহারাজ ছিটকিনি তুলে ।।
ঘুমিয়ে পড়েন খালি ...।
প্রবীর কুমার চৌধুরী
রাতগুলো একটু ঘুমাতে চায়-
নিরুদ্বেগ শান্ত মনে ,
জোনাকিরা হারিয়ে গেছে -
কখন কোন অন্তরালে ।
স্বপ্নরা দিশাহারা -
আতঙ্কে ভরা চলার পথ,
দিবস রজনী রক্তক্ষরন-
শান্তি কবরে শুয়ে আছে ?
ভ্রান্ত সময় ছুটে ছুটে এসে-
চুপি চুপি কথা বলে ,
দিকে দিকে কুৎসিত অভিনয়,
অবয়ব মুখোশে ঢ়াকা আছে ।
গর্ভের কোষগুলো-
লোভের কাছে পদানত ,
দিকে দিকে মার খেয়ে-
রক্ত নদিতে স্নান করে মানবতা ।
এখন বেদনায় ভরা বসন্ত
নির্লজ্জতার রমরমা ,
নগ্নতার জালে প্রান ধড়ফড় -
অন্ধকার কারাগারে মনুষ্যত্ব কাঁদে ।
পাপের সিঁড়ি ধরে উঠে আসে অবক্ষয় ,
নিভৃতে চলছে হিংসার সাথে রমণ ,
অবৈধ্যরা গভীর রাতের প্রহরী -
নায়-নীতির হয়েছে বিসর্জন ।
সততার মুখে লুপ্ত ভাষা -
ইতিহাসের পাতায় কালি,
বিবেক মহারাজ ছিটকিনি তুলে ।।
ঘুমিয়ে পড়েন খালি ...।
Comments
Post a Comment