বিভাগ -পদ্য কবিতা
"রক্তের সম্পর্ক " ২০-১২-২০১৭
প্রবীর কুমার চৌধুরী

মার পেটের ভাই ওরে কোথায় গেলে পাই
সুখে দুখে যেমন থাকি কাছে রাখা চাই ।
প্রিয় আমার স্বপ্ন আমার তুই তো আমার সব,
মায়ের মুখ তোরই মুখে মেটে মনস্তাব ।
চল যাই ভাই দুই ভাই গঙ্গার ঘাটে-
মায়ের চিতাভস্ম সেথায় আছে আনবো বাটে।

মায়ের পেটের ভাই কোথায় গেলে পাই
জীবনে মরণের চিরসাথী রক্তের ভিন্নতা নাই
একইগর্ভের দুটি ভ্রূণ ,একই বংশগতি
একই পিতার ঔরশজাত একই ভিটে মাটি ।
সেই সম্পর্কেই বিভেদ আনে সংসারের ক্ষোভ
সেই সম্পর্ক ভুলতে বসে ক্ষমতার কি লোভ

কি নিয়ে এসেছি কি নিয়ে যাব বড় নির্বোধ মানব
আজ বাদে কাল মৃত্যু হবে সঙ্গে যাবে কি  ক্ষোভ ?
এই কথা কারে বোঝাই,কেউ বলেনা চাইনা
মায়ারাত এসেচাহিদা বাড়ায় ,আপন কেউ হয়না।
এ সংসার বড় বিচিত্র ,বিচিত্র মানব ধর্ম
মানব জীবনের নানান খেলা নিত্য নানা কর্ম ।

তবু দেখ নারীর টান যায় নাতো সহজে
ভাইবোনের কিছু হলে টান পরে দেরাজে।

Comments

Popular posts from this blog