" এই সময় " গদ্য কবিতা, ১৩-০৩-২০১৮
প্রবীর কুমার চৌধুরী ।

এখন অসহনিয় নীরবতায় -
দম বন্ধ হয়ে আসছে,
কাঁপা  কাঁপা পায়ে সবাই -
যে যার নিজের জায়গায় নিশ্চল দাঁড়িয়ে ।
লক্ষন রেখা পার হওয়ার এখনি  সময়,
কারা যেন পায়ে পায়ে এগিয়ে চলেছে
গ্রাম,নগর অতিক্রম করে।

ভাগ্যের চাকাটা পৃথিবীর তালে তালে ঘুরছে,
লটারির মতো কেউ পাচ্ছে ,কেউ হারছে ।
রৌদ্রের হাহাকারে ঘর্মাক্ত শরীর -
জীবনের বক্র পথে হোঁচটে হোঁচটে রক্তাক্ত।
সামনের শোষণের পাহাড় -
দিশাহীন সমাজে রক্তনদীর দুরন্ত ঢেউ আছড়ে পড়ছে।

জীবন আজ বড়ই নড়বড়ে, বুনিয়াদহীন
হারিয়ে গেছে বাঁচার ছন্দ ,
সবকিছুই মুখোশের আড়ালে খেলাকরে।
মাংসের লোভে দিশাহারা হিংস্রতা -
বিবেকের বুক ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে ।
অসহায় রাত্রি নিষিদ্ধ কামনায় আক্রান্ত
নীরব ক্ষুধার্ত মুখে গর্ভ পাতের যন্ত্রনা।
পেটে অসহ্য জ্বালা ,
রাতজাগা রাজপথের হাতে ভিক্ষাভান্ড।
আকাশের গায়ে ইতিহাসের পাতা খুলে দেখ
কেউ কারো নয় ললাটের লিখন।

শ্মশানের চিতায় নেভেনা আগুন,
গঙ্গা্র দুষিত জলে পূর্নতার আহরণ ।
ক্লান্ত আয়ুর দৃষ্টি চিত্রগুপ্তের খাতার  দিকে-
কখন পৌঁছাবে লাশকাটা ঘরে-
সিঁড়ি বেয়ে উঠে আসে মৃত্যুর পদধ্বনি ।

সততার বানী এখন ব্যবসার মূলধন
বিবেকগুলো স্কেলিটন হয়ে দেওয়ালে ঝুলছে,
অকেজো সাক্ষীগোপল নীরবে দাঁড়িয়ে-
ভাঙ্গা মন্দিরে চোখের জল ফেলছে।

Comments

Popular posts from this blog