"প্রত্যাশা " ০৭-১২-২০১৭
প্রবীর কুমার চৌধুরী ।
সুপ্রভাত , আগামী দিন যেন হয় শান্তির ।
সবে মিলে এসো দু হাতে সরাই -
যত মুখোশের আড়ালের মুখ ,
সরাই জঞ্জাল রাস্তা ও ফুটপাত থেকে ,
পৃথিবিটাকে করে তুলি আগামী দিনের বাসযোগ্য ।আগামি দিনে যারা আসবে -
বেড়ে উঠুক হাসতে হাসতে । খোলা থাক মাঠ ,
বয়ে যাক নির্মল বাতাস , আনন্দ থাক মনে,
আগাছা সরিয়ে সুস্থতায় নিশ্বাস নিক গাছ ।
যত দেনা পাওনা , হিসেব নিকেশ -
স্থগিত থাক ভালবাসার অন্তরালে ।
হিংসা ভুলুক এ অশান্ত মন , বিভেদ , আতঙ্ক -
হোক সব শান্ত । উঠুক না নব জাগরন ।
দিকে দিকে বড় অসময়, নদীতে প্লাবন ,
হাল ভাঙ্গা পাল ছেঁড়া । কে করবে পারাপার ?
পিছিয়ে যে যৌবন , শুধু আহবান -
দক্ষ মাঝি কে আছ হও আগুয়ান ?
দেখ দিকবাল আলোর বিস্তার , উদাত্ত পৃথিবী ।
যেতে চাও যাও একাকি, সামনে দূর প্রান্তর ,
খোলা খোলা মন , অশান্ত জীবন ।
সবুজে ঢ়েকে যাক এ ভুবন ।
অন্ধকারের যত নির্মম খেলা ,
যত মিথ্যার বেসাতি -
এস আগামী ,বন্ধ করি ঐ বেলা ।
আজ প্রভাতে ওলীগলি ,বহু মূল্যোর প্রাসাদে ,
কিংবা -মনের অন্দরে ,
লুকিয়ে থাকা ড্রাকুলার মুখগুলো সরিয়ে ,
রক্তের দাগগুলো মুছিয়ে, এস -
মনুষ্যত্বের আদল ফুটিয়ে তুলি প্রতিটি মুখে।

Comments
Post a Comment