ছুটির ঘন্টায় ১৪-০৩-২০১৮
প্রবীর কুমার চৌধুরী

ছুটির ঘন্টা বড়ই মধুর
অপেক্ষায় বিভোর প্রাণ
কত প্রহর কাটিয়ে শুধু
থাকে ,ঘরে ফেরার আহবান।

কচি কচি মুখ দেখি
ইস্কুলে নিষ্প্রাণ
ছুটির ঘন্টা বাজলে পরেই
তাড়াহুড়ো ,হুড়োহুড়ি উচ্ছল সব  প্রাণ ।

রোগেশোকে ভুগে ভুগে বিতৃষ্ণার জীবনে
চোখে জল,যন্ত্রণাময় ,মৃত্যু যে যাচে
তাই বোধহয় বড় মধুর কবরে, শ্মশানে
ভবলীলা সাঙ্গ হয় পরলোকে বাঁচে ।

লোভ,মোহ,হিংসার সংসার
কারো কেহ নয় এখানে
কাজ শেষে ফিরে যাবে
স্বর্গ বা নরক যাই বলো সেখানে।

আজ মলে কাল দুদিন হবে
মিছেই কর গন্ডগোল
মন যাবে নিজ নিকেতনে
ছুটির সময় শুনবে শুধু হরিবল হরিবল ।

Comments

Popular posts from this blog