"পিতৃ বন্দনা " ১৪-১২-২০১৭ প্রবীর কুমার চৌধুরী মনে পরে সাজান থরে থরে - তোমার স্মৃতির ডালি গহন অন্তরে , শুভ জন্মক্ষণে, হাসিমুখে হয়তো দিয়েছিলে চুম্বন । কত ত্যাগ , তিতিক্ষা , সুদিনের অপেক্ষা , কত প্রলোভন জয় করে শততার অবলম্বন - আমায় দিয়েছিলে মানবিকতার শিক্ষা । তুমিই শিখিয়ে ছিলে কাকে বলে ভালোবাসা- তোমার হাতধরেই খুঁজেছিলাম স্বপ্নের নব আশা , প্রতিক্ষণে শান্ত মনে জেনেছি ত্যাগের মর্ম - আজ আমি সুখী জেনেছি জীবনের ধর্ম । আমার সবকিছু একদিকে অন্যদিকে শুধু তুমি - ধূসর পৃথিবীর মৌনতা ভেঙ্গে শুধু তোমারি গান শুনি । এখন আকাশে তমসার ছায়া , কোথায় অভয়া , শুধু মায়াহীনের কায়া , এখন সময় আর্তনাদের ভূদরে । শুধু তোমার আলোয় সাজানো সুন্দরে - পুলকে পুলকে নিশিদিন ভেসে যাই , বন্ধনহারা সৃষ্টি সুন্দরে দুচোখ ভরে পাই । তোমার দেখানো পথেই তো আমার পথচলা , আলোর ঝরনাধারায় দাঁড়িয়ে কথাবলা , সদাই যেন করে আহ্বান তোমার দূরদৃষ্টি - সাজায়ে রেখেছ এ ধরাতলে নব নব সৃষ্টি । তোমার আলোয় যা কিছু দেখি, সাজানো সুন্দরে । আমি দিবানিশি ঘুরে বেড়াই সৃষ্টির বন্দরে । আমি গাই তোমার জয়গান - কেমনে ভুলিবো ...
Comments
Post a Comment