কিছু জিজ্ঞাসা ০৯-০৩-২০১৮
প্রবীর কুমার চৌধুরী

আকাশের তারারা নিষ্প্রভ জ্বলে মিটিমিটি
চাঁদের পাশে নাকি বড়ই ম্রিয়মান
পৃথিবীর আড়ালে মজায় হাসে অংশুমান।

হাজারে হাজারে দলবদ্ধ মেঘ-
শেষ মিছিলে চলেছে বৃষ্টি আনতে
মৃত্যুতেই শেষ আনন্দ কেউ কি জানতে?

অসহিষ্ণুতার দাপাদাপিতে বড়ই বিবর্ণ পৃথিবী
আতঙ্ক, বিভীষিকার ছায়াতলে জীবন বিধ্বস্ত।
ভবিষ্যতের চোখে আজ কেউ নয় বিশ্বস্ত ।

দূষিত জলবায়ু,বিষাক্ত বাতাসে ভ্রূণ আসে
একটা অপূর্ণাঙ্গ  প্রানের প্রকাশ ক্রমশ
আগামী পৃথিবী কি সুস্থ হবে? এখন এটাই জিজ্ঞাষ্য।

Comments

Popular posts from this blog