" বেদনার বিছানায়" ১৯-০২-২০১৮
প্রবীর কুমার চৌধুরী ।
বেদনার বিছানায়-
মুড়ি দিয়ে শুয়ে আছে পৃথিবী,
মুখে তার কলঙ্ক লেপে দিয়েছে কারা ?
ক্ষত বুকে সমানে চলেছে রক্তক্ষরন,
মায়া-মমতা ঘুমিয়ে এখন-
সময় দিশাহারা ।
সূর্যকে জোর করে খেপিয়ে তোলে ,
চোখে তার ক্রোধের আগুন,
নিশ্বাসে ছড়ায় বেগুনি রশ্মি ,
ক্যান্সারে কাঁপিয়েছে ভূবন ।
মৃতুর পদাঘাতে সময় থরথর-
শ্মশানে শান্তির মিছিল ।
অন্ধকার নেমে আসে শান্তির বুকে ,
অভিশাপ প্রান পায় ,
অবক্ষয়ের পাষান চাপা স্বপনের বুকে,
লাঞ্ছিত মনুষ্যত্বের করুন হাহাকার।
লোভের পারদে ধর্ষিত দেখি-
সততার ইতিহাস ।
রাতজাগা গোলাপের বুকভাটা কান্না-
নিয়তির দুহাতে ভরে আছে ,
বাঁচার আবেদন খারিজ হয়েছে -
ভালবাসার আদালতে ...।
প্রবীর কুমার চৌধুরী ।
বেদনার বিছানায়-
মুড়ি দিয়ে শুয়ে আছে পৃথিবী,
মুখে তার কলঙ্ক লেপে দিয়েছে কারা ?
ক্ষত বুকে সমানে চলেছে রক্তক্ষরন,
মায়া-মমতা ঘুমিয়ে এখন-
সময় দিশাহারা ।
সূর্যকে জোর করে খেপিয়ে তোলে ,
চোখে তার ক্রোধের আগুন,
নিশ্বাসে ছড়ায় বেগুনি রশ্মি ,
ক্যান্সারে কাঁপিয়েছে ভূবন ।
মৃতুর পদাঘাতে সময় থরথর-
শ্মশানে শান্তির মিছিল ।
অন্ধকার নেমে আসে শান্তির বুকে ,
অভিশাপ প্রান পায় ,
অবক্ষয়ের পাষান চাপা স্বপনের বুকে,
লাঞ্ছিত মনুষ্যত্বের করুন হাহাকার।
লোভের পারদে ধর্ষিত দেখি-
সততার ইতিহাস ।
রাতজাগা গোলাপের বুকভাটা কান্না-
নিয়তির দুহাতে ভরে আছে ,
বাঁচার আবেদন খারিজ হয়েছে -
ভালবাসার আদালতে ...।
Comments
Post a Comment