দোলযাত্রা ২৭-০২-২০১৮
প্রবীর কুমার চৌধুরী
"আজ আমাদের ন্যাড়াপোড়া
কাল আমাদের দোল
পূর্ণিমাতে চাঁদ উঠেছে
বল হরিবল "।
কোথায় গেল সুখের সে দিন, সুখের ছেলেবেলা-
স্মৃতির পাতা খুঁজে বেড়াই ,আজ জীবন শ্রীহীন।
দাও ফিরিয়ে স্বপ্নরঙিন আবীরময় বেলা-
সারাটি দিন ছুটোছুটি ,আবেশমাখা খুশিভরা দিন ।
কার কাছে যাই ,কোথায় পাই-
অতীত হওয়া দিন।
কাল প্রভাতে রাজপথে দেখতে শুধু চাই-
ফাগের রঙে শিশুর চোখে স্বপ্ন রঙিন ।
কলুষ মুক্ত ,হিংসা বিহীন দিন যেন হয় শুরু
বসন্তের কোকিল ডাকুক সুরে ,বুক না করে দুরুদুরু।
সকলেই মিলিত হোক বসন্তউৎসবে
রক্তবিহীন দোল যাত্রায় যোগদিও ভাই সবে।

Comments
Post a Comment