অনু কবিতা  ০৬-০৩-২০১৮
অধঃপতন

সমাজ দর্পণে কত মুখ ভাসে,
ইতিহাস কাঁদে আর কুটিল অট্টহাসে।
গাছের  নিচে বিষাক্ত  অন্ধকার -
নারী নাকী অবলা পুরুষের অধিকার ।

সমাজ দর্পণে পশু ,মানুষে প্রভেদ খুঁজি,
পৃথিবী লুপ্তজ্ঞান,মনুষ্যত্ব হারিয়েছে বুঝি।
হিংস্র রিপুর তাড়নায় নরমাংস চায়  
    হিতাহিত শূন্য সময় মায়ের মাংস খায়।

Comments

Popular posts from this blog