"অহেতুক কেন বেঁচে আছি " ০৩-০৩-২০১৮
প্রবীর কুমার চৌধুরী
অভাবের থলি সবার হাতে
কাঁকর পড়েছে সবার ভাতে
নিষ্কৃতি নাই ।
মিছিল চলেছে পথেঘাটে
পাপের পশরা জীবনের হাটে
মুক্তি সূর্যের দেখা নাই ।
পাওনার তালিকা আকাশ ছোঁয়া
গরীবের রান্নাঘরে কাল ধোঁয়া
বাঁচার পথ নাই ।
দিশাহারা মনপ্রাণ
এ সময়ের অবদান
খিদেগুলো কেদেঁ মরে ।
জীবন আজ এলোমেলো
ব্যথা বুকে চলে গেল -
কত প্রিয় অনাহারে ।
সুযোগ সন্ধানী ওত্পেতে -
অভাব কেনে কাল হাতে ,
শিশু আর নারী পণ্য পাচারে ।
ভাষণে ভাষণে ভরে গেছে দেশ ,
প্রতিশ্রুতির বিশ্বাস হয়ে গেছে শেষ ।
কেউ কথা রাখেনি ।
মনের দাবানলে পুড়ে যাই ,
শত বন্ধনের বাঁচার পথ নাই
অসময়ে কেউ পাশে থাকেনি ।
পীরণের হাজার হাজার ক্ষত-
বেদনার বালুচরে অনাহুত যত
এখনও ভাঙ্গা বুকে আগুন জ্বলেনি ।
রাতজাগা চোখগুলো হাহাকারে ভরা
চকচকে রাজপথ পাপে আধমরা
পূর্ণগুলো দূরে দূরে হাসে।
সকালের রোদ্দুরে বেদনার মুখ
শিশুর লাশ গুনে গুনে চলে গেছে সুখ ।
উদার আকাশে রক্তকনারা ভাসে
আজ মনেহয় বেঁচে থাকাই মিছে
কদর্য পৃথিবী কি চলছে ধ্বংসের পিছে?
প্রবীর কুমার চৌধুরী
অভাবের থলি সবার হাতে
কাঁকর পড়েছে সবার ভাতে
নিষ্কৃতি নাই ।
মিছিল চলেছে পথেঘাটে
পাপের পশরা জীবনের হাটে
মুক্তি সূর্যের দেখা নাই ।
পাওনার তালিকা আকাশ ছোঁয়া
গরীবের রান্নাঘরে কাল ধোঁয়া
বাঁচার পথ নাই ।
দিশাহারা মনপ্রাণ
এ সময়ের অবদান
খিদেগুলো কেদেঁ মরে ।
জীবন আজ এলোমেলো
ব্যথা বুকে চলে গেল -
কত প্রিয় অনাহারে ।
সুযোগ সন্ধানী ওত্পেতে -
অভাব কেনে কাল হাতে ,
শিশু আর নারী পণ্য পাচারে ।
ভাষণে ভাষণে ভরে গেছে দেশ ,
প্রতিশ্রুতির বিশ্বাস হয়ে গেছে শেষ ।
কেউ কথা রাখেনি ।
মনের দাবানলে পুড়ে যাই ,
শত বন্ধনের বাঁচার পথ নাই
অসময়ে কেউ পাশে থাকেনি ।
পীরণের হাজার হাজার ক্ষত-
বেদনার বালুচরে অনাহুত যত
এখনও ভাঙ্গা বুকে আগুন জ্বলেনি ।
রাতজাগা চোখগুলো হাহাকারে ভরা
চকচকে রাজপথ পাপে আধমরা
পূর্ণগুলো দূরে দূরে হাসে।
সকালের রোদ্দুরে বেদনার মুখ
শিশুর লাশ গুনে গুনে চলে গেছে সুখ ।
উদার আকাশে রক্তকনারা ভাসে
আজ মনেহয় বেঁচে থাকাই মিছে
কদর্য পৃথিবী কি চলছে ধ্বংসের পিছে?
Comments
Post a Comment