" নব বর্ষের প্রত্যাশা " ৩১-১২-২০১৭
প্রবীর কুমার চৌধুরী
অপূর্ব এ ধরণীর ছায়া তলে -
কারা যেন প্রেম কারে ছলেবলে,
কিছু দৈত্য করে কোলাহল ,
নববর্ষে তাদের দুরভিসন্ধি যেন হয় বিফল ।
ইংরাজি নববর্ষ সুখের,শান্তির হোক -
প্রতিটি ঘরেই হাসি ফুটুক ,দূর হোক যত দুর্ভোগ ।
আগামী বছর হোক সুন্দর, প্রাণে জাগুক নব আশা ,
দুঃখের মুখে ছাই দিয়ে বুকে ভরুক প্রেম , ভালোবাসা।
ভরুক ক্ষেত ফুলে ফলে ,খুলুক বন্ধ সব দোর,
বৈরিতা মুছে গিয়ে খুলে দিক শান্তির বাহুডোর ।
মহামিলনের গানে গানে মাতুক নব যৌবন -
চোখ ভরে দেখি যেন প্রাণে প্রাণে একতার আহরণ ।
সংরক্ষিতপ্রবীর কুমার চৌধুরী /৩১-১২-১৭

Comments
Post a Comment