"ফুল চুরি " আসুন আজ একটা মজার ঘটনা শোনাই । ২৪ ঘন্টা প্রচার করেছে আজ ১৯ তারিখ গ্রহাণুর আঘাতে পৃথিবী ধ্বংস হবে ,তাই ভুলে থাকতে চাই । বছর তিনেকের আগের ঘটনা ,মা কিছু গাছ শখ করে লাগিয়েছে ,সুন্দর সুন্দর ফুল ফুটছে আর মা মনের সুখে ঠাকুরের পায়ে দিয়ে আনন্দ বিহ্বলে প্রণাম করে যাচ্চে । কিন্তু কিছুদিন পর থেকে দেখা গেল সকাল বেলায় গাছ ফাঁকা একটাও ফুল আর থাকছে না ।কে বা কারা রোজ ফুল তুলে নিয়ে যাচেছ ,মার মন খারপ ।নিজের বাগানের ফুল থাকতে রোজ ফুল কিনতে হচ্ছে । একদিন সকালে চিৎ্কার চেঁচামেচি লোকজন ছোটাছুটি,কিছুক্ষণ বাদে পুলিশ এল ।কেস কি ,না সকাল বেলাতেই পাশের বাড়ির মাসিমার গলার সাতনুরীর হার ছিনতাই হয়েছে । অবাক কাণ্ড পরদিন থেকে গাছে গাছে ফুল ফুল ফুটে আছে ,টুনটুনি ,মৌটুসী ,তিড়িং তিড়িং লাফাচ্ছে আর ট্যা ট্যা করে ডাকছে ।মা মনের সুখে হাসিমুখে ফুল তুলছে । ব্যাপারটা দুদিন বাদে জানলাম ওই মাসিমাই রোজ ফুল তুলে নিয়ে যেতেন । ছিনতাইবাজরা সেটা লক্ষ্য করে একদিন মাসিমার গলায় পিস্তল ঠেকিয়ে হার ছিনতাই করে নিয়ে যায় ।সেই থেকে উনি আর ভোররাতে ফুল তুলতে আসতেন না ।আমাদের আর ফুল চুরিও হতো না ।
" আমার ছায়া " ১৭-১২-২০১৭ প্রবীর কুমার চৌধুরী ছায়াটুকু থাকবে পরে আমার সকল কাজে থাকবো নাক আর কখনো সকাল কিংবা সাঁজে । অবসরে , ক্লান্ত বেলায় তোমরা প্রিয় খুঁজবে - ভালোবাসার আসল মানে সেদিন শুধু বুঝবে । আমার ছাযা শুধুই থাকে আমার সাথে সাথে , আমার সাথেই বিনাশ তার একই বিছানাতে- কত ঝড় , কতোই দুঃখ , তবু নিত্য আমার সঙ্গী, এমন ব্ন্ধু মিলবে নাগো এমন একাঙ্গী। সূযোদয়ে সামনে থাকে, দুপুরবেলা নিচে - বিকেল হলেই ভালোবাসা লুকায়দেহে নিজে , এমন ব্ন্ধু কোথায় পাব কায়ার সাথে ছায়া - আজন্মকাল বিশ্বাসী ভাই , এতই তার মায়া।
Comments
Post a Comment