কাব্যতরী সাহিত্য পত্রিকা ( একটি অব্যবসাহিক সাহিত্য সেবী প্রতিষ্ঠান ) গড়িয়া, কলকাতা
Posts
- Get link
- X
- Other Apps
"ফুল চুরি " আসুন আজ একটা মজার ঘটনা শোনাই । ২৪ ঘন্টা প্রচার করেছে আজ ১৯ তারিখ গ্রহাণুর আঘাতে পৃথিবী ধ্বংস হবে ,তাই ভুলে থাকতে চাই । বছর তিনেকের আগের ঘটনা ,মা কিছু গাছ শখ করে লাগিয়েছে ,সুন্দর সুন্দর ফুল ফুটছে আর মা মনের সুখে ঠাকুরের পায়ে দিয়ে আনন্দ বিহ্বলে প্রণাম করে যাচ্চে । কিন্তু কিছুদিন পর থেকে দেখা গেল সকাল বেলায় গাছ ফাঁকা একটাও ফুল আর থাকছে না ।কে বা কারা রোজ ফুল তুলে নিয়ে যাচেছ ,মার মন খারপ ।নিজের বাগানের ফুল থাকতে রোজ ফুল কিনতে হচ্ছে । একদিন সকালে চিৎ্কার চেঁচামেচি লোকজন ছোটাছুটি,কিছুক্ষণ বাদে পুলিশ এল ।কেস কি ,না সকাল বেলাতেই পাশের বাড়ির মাসিমার গলার সাতনুরীর হার ছিনতাই হয়েছে । অবাক কাণ্ড পরদিন থেকে গাছে গাছে ফুল ফুল ফুটে আছে ,টুনটুনি ,মৌটুসী ,তিড়িং তিড়িং লাফাচ্ছে আর ট্যা ট্যা করে ডাকছে ।মা মনের সুখে হাসিমুখে ফুল তুলছে । ব্যাপারটা দুদিন বাদে জানলাম ওই মাসিমাই রোজ ফুল তুলে নিয়ে যেতেন । ছিনতাইবাজরা সেটা লক্ষ্য করে একদিন মাসিমার গলায় পিস্তল ঠেকিয়ে হার ছিনতাই করে নিয়ে যায় ।সেই থেকে উনি আর ভোররাতে ফুল তুলতে আসতেন না ।আমাদের আর ফুল চুরিও হতো না ।
- Get link
- X
- Other Apps
" জাগ যুগপুরুষ " ২০-১১-২০১৭ প্রবীর কুমার চৌধুরী চিরঘুমে শায়িত তুমি হে যুগপুরুষ , নিষাদের যে তীর কাঁপতে কাঁপতে বিদ্ধ করেছিল তোমায় - আজ সেই তীরেই বিদ্ধ সকল মানবজাতী । বিশৃঙ্খলিত আজ তোমার সাজানো পৃথ্বী । সাম্য আর গণতন্ত্রের গান গেয়েছিলে তুমি , আপন পৌরুষ আর গরিমায় গড়েছিলে - মানুষের মানবিক ভারসাম্য । পাপের সাম্রাজ্যে স্বপ্ন দেখিয়েছিলে - ন্যয় ,সত্য আর সুন্দরের , আজ তুমিহীনতায় ভরে গেছে - পাপাচার আর মিথ্যার বেসাতি । দিগ দিগন্তে কংস প্রাণ পেয়েছে ফিরে , অত্যাচারে উন্মত্ত মাতাল , নিষ্ঠুর ,কামনায় ভরে উঠেছে শান্ত পৃথিবী । হে মধুসূদন ,হে গদাধর ,জাগ্রত হও - দেখাও তোমার বিশ্বরূপ মানবতার কল্যাণে । ধর্মরাষ্ট্র প্রতিষ্ঠাকারী হে মহান নেতা - ভক্তিবাদের মায়াবি চেতনার হে উদারচেতা , নবরূপে তুমি আজ এস ভগবান , শান্তিরাজ্য প্রতিষ্ঠায় তোমাকে আহ্বান । নবভারতের প্রয়োজনে হোক পুনমহাভারত- শঙ্খ ,চক্র,গদা ,পদ্মেশোভিত পদাঘাতে - বিদীর্ণ হোকদুর্জন,শত্রুহীন হোক পবিত্র ভূমি হে মহাসারথি বাজাও তোমার পাঞ্চজন্য , বিশ্বরূপ দেখাও প্রভু নতুন কুরুক্ষেত্রে- মানবতা জাগুক ,আজকের রনক্ষেত্র...
- Get link
- X
- Other Apps
"আধুনিক সভ্যতা "২১-১১-২০১৭ প্রবীর কুমার চৌধুরী এখন মনগুলো সব বিষিয়ে গেছে , সবাই সবাইকে ভাবছি প্রতিদন্দী , আকাশের চাঁদ লাফিয়ে লাফিয়ে বেড়ায় । আমার বুকের পাঁজরে পাঁজরে শুরু হয় যন্ত্রণা - চাঁদ হাসে তাচ্ছিল্যে, আমি কি আর নেই আমিতে ? শহরের রাজপথ দিশাহীন ,ছন্নছাড়া , যে যখন পারছে চড়ে বসছে অপরের মাথায় পাগলা কুকুর ছুটছে আপন খেয়ালে । নৈব্যক্তীক শুধু কানামাছি খেলা - শতাব্দীর পর শতাব্দী ....., চাঁদ লাফিয়ে লাফিয়ে উঠছে - মাথায় ,সুউচ্চ অট্টালিকা কখনো মনুমেন্ট। রক্ষক এখন ভক্ষক আয়েশে আরামে । শিশু ভোলানো গল্পের ঝুলি আমার মাথায় পেটের খিদে পেটে চেপে হাসপাতাল যাই , মৃত্যুর সাথে পাঞ্জা লরি ,একা একা । মা ,বোন আর মা ,বোন নেই , দাড়িপাল্লায় মেপে মেপে দাম ওঠে - টুকরো টুকরো জ্যোৎ্স্না ভেঙ্গে - চাঁদের সৌন্দর্যে ঘেঁটে ঘেঁটে - উত্তেজনা মেটায় শরীর চক্রের রসায়নে । আমার পাঁজরের সিঁড়িবেয়ে - পায়ে পায়ে উঠে আসে বন্ধুত্বের ভালোবাসা , সাধের স্বপ্নরা ঘুমায় শ্মশানের চিতায় , রক্তচক্ষু শকুনেরা আগেই পৌঁছে গেছে সেখানে । আমার রক্তে তুলি ডুবিয়ে ছবি হয় ক্যানভাসে, মুগ্ধ দর্শকে ভর...
- Get link
- X
- Other Apps
"এখনও প্রতীক্ষায় "২৩-১১-২০১৭ প্রবীর কুমার চৌধুরী তোমার দংস্ট্র। বিষিয়েছে প্রেম , বিষুবরেখা থেকে সূর্যের দক্ষিণে - বাঁচার আকুল আর্তনাদে ভেসে যাই আমি , দণ্ডপাণি এসেছে ,হেসেছে অকালেই । তোষামোদি যত চাটুকার - স্বার্থের অন্বেষণে ঘুরে মরে পথময় , ত্রিবেণী সঙ্গমে পুণ্য নেই আছে শুধু ত্রিপাপ। ত্রিদিব বিষিয়েছে ত্রিদোষ অনুকার । আছে কি কোন ত্রিকালজ্ঞ - বলেদেবে আগামী ভবিষ্যত ? অক্ষমতার দেওয়ালে পিঠ ঠেকেছে , প্রতিবাদহীন প্রতিবন্ধি এখন আমরা । আজকের শিশুর মুখের নিষ্পাপ হাসি - ছড়িয়ে পড়ুক নির্মল আকাশের বুকে , কালকের প্রভাতে ছড়িয়ে পড়ুক - বারি ধারায় বন্ধ্যা এ পৃথিবীর মুখে । সংরক্ষিত /২৩-১১-১৭